লাইফ স্টাইল

উপার্জন বৃদ্ধি পাবে ধনুর, কুম্ভের যাত্রা শুভ

নিউজ ডেস্ক৩ অক্টোবর ২০১৬৪ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শুক্র ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা ৩ ও ৬। শুভ বার শুক্র ও বৃহস্পতিবার। শুভ রত্ন হীরা ও পোখরাজ। প্রকৃতিগতভাবে আপনি উচ্চাভিলাষী। আপনার কৌশলী মনের সাথে যুক্ত হয়েছে ইচ্ছা ও দৃঢ়তা। আপনি দয়ালু ও বিবেকবান। কাজে আন্তরিক। আপনি আইনানুগ ও নিয়মানুবর্তী পদস্থ ও প্রভাবশালী ব্যক্তিদের সাথে সহজেই সম্পর্ক গড়ে তুলতে পারেন। অন্যদের সাহায্য করতে সদা প্রস্তুত। কিন্তু কেউ আপনার ওপর সুযোগ নিতে চাইলে আনি সহজেই পথে এগিয়ে যাবেন।

 

দ্বাদশ রাশির পূর্বাভাস

 

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

যৌথ ও অংশীদারি কারবারে সুফল পেতে পারেন। অংশীদারি কারবারে কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। অবিবাহিতদের বিয়ের ব্যাপারে কোনো ধরনের অগ্রগতি হতে পারে।

 

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

সময় খুব একটা অনুকূলে নাও থাকতে পারে। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে। শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক কোনো অসুখ অশান্তিতে ভুগতে পারেন। কর্মপরিবেশ খুব একটা অনুকূলে থাকবে না। চাকরিজীবীদের সাথে কর্তৃপক্ষের কোনো ধরনের ভুল বুঝাবুঝি হতে পারে।

 

মিথুন (২১ মে-২০ জুন)

আধ্যাত্মিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনার প্রতি মনোযোগী হতে পারবেন। সৃজনশীল কাজকর্মে সুফল পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ।

 

কর্কট (২১ জুন-২০ জুলাই)

পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। মন ভালো থাকবে। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে।

 

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

শরীর খুব একটা ভালো নাও যেতে পারে। গলাসংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসু হতে পারে। গৃহে অতিথি আগমন হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। ছোট ভাইবোনদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে।

 

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পেশাগত সাফল্য আনন্দদায়ক হতে পারে। মূল্যবোধ সমুন্নত রাখার চেষ্টা করুন। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। আজ কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালো করে চিন্তা ভাবনা করে নিন।

 

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

সময় মোটামুটি অনুকূলে থাকবে। আত্মপ্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত রাখুন। ভদ্র ও বিনয়ী আচরণ দিয়ে কাজ উদ্ধার করা সহজ হতে পারে। শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকার সম্ভাবনা আছে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন।

 

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ভ্রমণ ফলপ্রসু হতে পারে। ব্যয়াধিক্য দেখা দেওয়ার সম্ভাবনা আছে। গোপন শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ঋণগ্রস্ত হতে পারেন। কোনো মামলা মোকদ্দমা থাকলে তার ফল বিপক্ষে যাওয়ার আশঙ্কা আছে।

 

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। পেশাগত যোগাযোগ ফলপ্রসু হতে পারে। আয় উপার্জন বৃদ্ধি পেতে পারে।

 

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

কর্মপরিবেশ ভালো থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।

 

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পাবেন। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। পেশাগত দিক ভালো যাবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। দূরের যাত্রা ও যোগাযোগ শুভ।

 

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

সময় খুব একটা ভালো নাও থাকতে পারে। অতিন্দ্রীয় শাস্ত্রের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। আজ আপনার নামে কোনো বদনাম রটার আশঙ্কা আছে। পরধন প্রাপ্তির সম্ভাবনা আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে।

সূত্র: এনটিভি