সদ্য প্রকাশিত
নাটোর

উধনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১৯ নভেম্বর ২০২৬১ মিনিট পড়া
উধনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

লালপুর (নাটোর) প্রতিনিধি:

আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে নাটোরের লালপুর উপজেলার উধনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করা হয়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মুক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলী, সাংবাদিক আলাউদ্দিন জালাল এবং স্থানীয় বিএনপি নেতা জালাল মোল্ল্যা ও শামসুল ইসলাম।

সমাবেশে বক্তারা আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি ও ভালো ফলাফলের জন্য প্রয়োজনীয় ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।