সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

উত্তরখান থেকে মানব পাচারকারী চক্রের ৪ সদস্য আটক

নিউজ ডেস্ক৭ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
উত্তরখান থেকে মানব পাচারকারী চক্রের ৪ সদস্য আটক
সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর উত্তরখান থেকে মানব পাচারকারী চক্রের ৪ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে তাদের আটক করা হয়। এ সময় বিপুল পরিমাণ পাসপোর্ট ও জাল ভিসা জব্দ করা হয়। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এই তথ্য নিশ্চিত করেন।

মুফতি মাহমুদ খান জানান,  এ বিষয়ে শুক্রবার (৭ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে রাজধানীর উত্তরায় র‌্যাব-১-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।