সব খবর

উচ্চ রক্ত চাপ সম্পর্কে কয়েকটি তথ্য

নিউজ ডেস্ক১৮ মে ২০১৭২ মিনিট পড়া

ডা: সাইফুদ্দিন একরা

পৃথিবীজুড়ে উচ্চ রক্তচাপের রোগীর সংখ্যা ৯৭০ মিলিয়ন। ২০২৫ সাল নাগাদ পৃথিবীতে উচ্চ রক্তচাপের রোগীর সংখ্যা হবে ১৫৭০ মিলিয়ন।  দুনিয়ার সবচেয়ে বেশী রোগ-ব্যাধির আসল ঝুঁকি উচ্চ রক্তচাপ।বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে পৃথিবীতে অকালমৃত্যুর একটি প্রধান কারণ উচ্চ রক্তচাপ। প্রতিবছর উচ্চ রক্তচাপের কারণে ১০ মিলিয়ন মানুষ মারা যায়।
• প্রতি ১০ জনের মধ্যে ৪ জনের উচ্চ রক্তচাপ আছে; কিন্তু অনেক সময় তারা তা জানেনও না।
• ব্রেইন স্ট্রোক এবং হৃদবিকলতার এক নম্বর কারণ উচ্চ রক্তচাপ। হার্ট অ্যাটাকের দুই নম্বর প্রধান কারণ উচ্চ রক্তচাপ।
• অর্ধেকের বেশী উচ্চ রক্তচাপের রোগীর রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে না।
• উচ্চ রক্তচাপের রোগীদের ওষুধ সেবনের বিষয়ে দারুণ অনীহা দেখা যায়।
অর্ধেকের বেশী উচ্চ রক্তচাপের রোগী তাদের ওষুধ নিয়মিত সেবন করেন না কিংবা গাফিলতি করে থাকেন
• সুস্থ জীবনাচরণের মাধ্যমে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা সম্ভব।
• উচ্চ রক্তচাপ শনাক্ত হলে চিকিৎসকের পরামর্শমতো নিয়মিত ওষুধ সেবন করতে হবে।

এবার উচ্চ রক্তচাপের ওষুধ সেবন নিয়ে দুটি হাসির গল্প।

।। এক।। হাবলুর বাবার ওষুধ

সব দেখেশুনে ডাক্তার হাবলুর বাবাকে ওষুধ লিখে দিয়েছেন।বাসায় ফিরতেই হাবলুর মা জানতে চাইলেন।
হাবলুর মাঃ ডাক্তার কি ওষুধ দিলেন?
হাবলুর বাবাঃ একটা করে ঘুমের ট্যাবলেট খেতে দিয়েছেন।
হাবলুর মাঃ তাহলে খেয়ে এখন ঘুমাতে যাও।
হাবলুর বাবাঃ ডাক্তার ওটা তো আমাকে দেন নি। প্রতি রাতে তোমাকে খেতে বলেছেন।

।। দুই।। হাবলুর মায়ের হাই প্রেসারের ওষুধ

ডাক্তার হাবলুর মায়ের জন্য উচ্চ রক্তচাপের ওষুধ লিখে দিয়েছেন। তিনি বাসায় ফিরে সেটা হাবলুর বাবার হাতে দিয়ে বাজার থেকে এক মাসের জন্য ওষুধ এনে দিতে বললেন।
বিকেল বেলা হাবলুর বাবা প্রেসারের ১৫টা ট্যাবলেট এনে হাতে দিলেন।
হাবলুর মাঃ ১৫টা কেন? পুরো মাসের ওষুধ আনলে না?
হাবলুর বাবাঃ এ মাসে হাত টান। এবার ১৫টা দিয়েই মাস চালিয়ে নাও।

স/আর