সিল্কসিটিনিউজ ডেস্ক :
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর দোরগোড়ায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, এবারের ঈদের দিনে বাগড়া দিতে পারে বৃষ্টি। বৃষ্টির কারণে বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়লেও ঘরে বসেই ঈদের আনন্দকে রাঙিয়ে তোলা সম্ভব। চলুন, জেনে নিই বৃষ্টির দিনে ঈদের পরিকল্পনা কী হতে পারে।
ঈদের সকালে বৃষ্টি হলে সাধারণত ঈদগাহের পরিবর্তে মসজিদে ঈদের নামাজ আদায় করতে হয়। বৃষ্টির ঝিরঝিরে শব্দে খিচুড়ি আর গরুর মাংস বা ঝাল কোনো খাবারের আয়োজন ঈদের আমেজকে আরো বাড়িয়ে দেয়। বৃষ্টির কারণে বন্ধু-বান্ধব বা আত্মীয়দের বাড়ি যাওয়া না হলেও ভিডিও কলেই সেরে নিতে পারেন ঈদের শুভেচ্ছা বিনিময়।

বাইরে যেতে না পারলে পরিবারের সবার সাথে মিলে লুডু, ক্যারাম বা ইনডোর গেম খেলে সময় কাটাতে পারেন।
বৃষ্টির দুপুরে সবাই মিলে সোফায় বসে পছন্দের কোনো সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে পারেন। এক কাপ চা বা কফি হাতে বারান্দায় বসে বৃষ্টির শব্দ শোনাও হতে পারে ঈদের বিশেষ কোনো মুহূর্ত। বৃষ্টিতে বাইরে যাওয়ার ঝামেলা নেই বলে ঘরটাকে একটু নতুন করে গুছিয়ে নিয়ে প্রিয়জনদের সাথে সময় কাটানো যায়। প্রকৃতির নিয়মে বৃষ্টি এলেও মন খারাপ না করে ঘরোয়া এই ছোট ছোট আয়োজনেই খুঁজে নিন ঈদের আসল তৃপ্তি।









