লাইফ স্টাইল

ঈদে ঘরেই তৈরি করুন শিক কাবাব

নিউজ ডেস্ক১৪ আগস্ট ২০১৯১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঈদে খাবারের রুচি বাড়াতে খেতে পারেন শিক কাবাব। যদিও বেশিরভাগ সময় শিক কাবাব আমরা রেস্তোরাঁ থেকে কিনে খেয়ে থাকি। তবে আপনি চাইলে ঈদে ঘরের তৈরি করতে পারেন শিক কাবাব।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন শিক কাবাব।

উপকরণ

হাড্ডি ছাড়া গরুর মাংস কিউব করে কাটা ১ কেজি, ধনিয়া গুঁড়ো ১ টেবিল চামচ, জিরা গুঁড়ো ২ টেবিল চামচ, গরম মসলা গুঁড়ো ১ টেবিল চামচ, মরিচ গুঁড়ো ২ টেবিল চামচ,

 

প্রণালি

গরুর মাংসের টুকরাগুলোর সাথে সব উপকরণ একসঙ্গে মাখিয়ে নিন। কমপক্ষে ২ ঘণ্টা মেরিনেট করে রাখুন। তারপর মাংসের টুকরাগুলোকে শিকে গেঁথে নিন।

বারবিকিউ এর চুলায় কয়লা জ্বালিয়ে নিন। কয়লার উপর শিকগুলো দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সব পাশ সেদ্ধ করে হালকা পোড়া পোড়া করে নিন।

সেদ্ধ হয়ে গেলে নান রুটি বা পরোটার সাথে সালাদ দিয়ে পরিবেশন করুন মজাদার শিক কাবাব।