সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

ঈদে ক্রিকেটারদের স্ত্রী-সন্তানদের কী উপহার দিচ্ছে বিসিবি

নিউজ ডেস্ক৯ মার্চ ২০২৬২ মিনিট পড়া
ঈদে ক্রিকেটারদের স্ত্রী-সন্তানদের কী উপহার দিচ্ছে বিসিবি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গত ঈদুল ফিতরে চালু হয়েছে রীতিটা, যেটি এবারও থাকছে। আর তা আগেভাগেই ঈদের আমেজ নিয়ে এসেছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে।

এবারও বিসিবির কাছ থেকে বিশেষ ঈদ উপহার পেতে যাচ্ছেন ক্রিকেটাররা। উপহার পাবেন তাদের স্ত্রী-সন্তানরাও।

উদ্যোগটা বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের। এর উদ্দেশ্য ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের সম্পর্ক আরো উষ্ণ করে তোলা। বিসিবি-ক্রিকেটার আর তাদের পরিবারের সদস্যরা মিলে যে আসলে শেষ পর্যন্ত একটা বৃহৎ পরিবার, সেই অনুভূতি ছড়িয়ে দেওয়া।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস এরই মধ্যে ঈদ উপহার সংস্কৃতির ইতিবাচক দিকও খুঁজে পেয়েছেন।

তিনি বলেছেন, ‘জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে স্বাভাবিকভাবেই সব সময় বিসিবির বোঝাপড়া ভালো থাকে। তবে সৌজন্য হিসেবে এই একটি বাড়তি জিনিস যোগ করায় সেটি এখন আরো অনেক উষ্ণ, ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের যোগাযোগ এখন আরো ভালো।’
গতবার উপহারের প্রথম বছরে স্ত্রীদের আনন্দ দেখেই সন্তুষ্ট থাকতে হয়েছিল ক্রিকেটারদের। কারণ, সেবার শুধু তাদের স্ত্রীদেরই ঈদ উপহার হিসেবে সালোয়ার-কামিজ পাঠিয়েছিল বিসিবি, ক্রিকেটারদের জন্য কিছু নয়!

তবে এই ঈদে আর কাউকেই মন খারাপ করে থাকতে হবে না।

গিফট প্যাক যাবে গত এক বছর কোনো না কোনো ফরম্যাটে জাতীয় দলে খেলেছেন—এমন ৩০ ক্রিকেটার এবং তাদের সহধর্মিণীদের নামে।
এ ছাড়া গত এক বছর কোনো না কোনো সময়ে জাতীয় দলের সঙ্গে থাকা কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট সদস্য এবং টিম বয় মিলিয়ে আরো ২০ জনের জন্যও থাকছে একই উপহার।

তা ঈদ উপহার হিসেবে কী পাচ্ছেন ক্রিকেটাররা? পাচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় ব্র্যান্ড জুনায়েদ জামশেদের (জে ডট) দারুণ সব পাঞ্জাবি-পাজামার সেট। স্ত্রীদের জন্যও থাকবে একই ব্র্যান্ডের সালোয়ার–কামিজ।

বাদ যাবে না ক্রিকেটারদের সন্তানরাও।

তাদের জন্য বিসিবি পাঠাবে চকলেট বক্স।