সদ্য প্রকাশিত
প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড়
আন্তর্জাতিক

ইয়েমেনে বিমান হামলায় নিহত ১৭

নিউজ ডেস্ক৩০ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
ইয়েমেনে বিমান হামলায় নিহত ১৭

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ তাইজে বিমান হামলায় কমপক্ষে ১৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

 

স্থানীয় সময় শনিবার এ হামলা হয়। কয়েকটি বাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সরকারি কর্মকর্তারা।

 

তাইজের আল-সালউ নামে যে জেলায় হামলা চালানো হয়েছে, সেখানে সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে ইয়েমেনের শিয়া সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীদের লড়াই চলছে।

 

তাইজ ইয়েমেনের তৃতীয় বৃহত্তম শহর। যুদ্ধ শুরু হওয়ার আগে এই অঞ্চলে তিন লাখ লোকের বসবাস ছিল।

 

ইয়েমেনের নিরাপত্তা কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে জানান, বিমান হামলার একটি চালানো হয় আবদুল্লাহ আবদু নামের এক ব্যক্তির বাড়িতে। ওই হামলায় একই পরিবারের ১১ জন নিহত হন।

 

ইয়েমেনে ক্ষমতাসীন আবদ-রাব্বু মানসুর হাদি সরকারের অনুগত এক কর্মকর্তা বলেন, সৌদি নেতৃত্বাধীন জোটের দুটি বিমান হামলায় পাশাপাশি থাকা তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভুলবশত এমনটি হয়েছে।

 

ওই কর্মকর্তা এএফপিকে বলেন, ‘ওই বাড়িগুলোতে থাকা সবাই নিহত হয়েছেন।’

 

নিহত ১৭ জনের মধ্যে এক শিশু ও সাত নারী রয়েছেন বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।

সূত্র: এনটিভি