সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

ইয়াবা–হেরোইন বেচে কোটিপতি

নিউজ ডেস্ক২৮ জানুয়ারি ২০১৯১ মিনিট পড়া
ইয়াবা–হেরোইন বেচে কোটিপতি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা আর যশোর থেকে হেরোইন এনে ফেনীতে বিক্রি করতেন। আর এসব বিক্রির টাকায় তিনি এখন কোটিপতি। কিনেছেন জমি। কাজ শুরু করেছেন ভবন নির্মাণের।

গতকাল রোববার বিকেলে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জাকির হোসেনের আদালতে এক আসামির জবানবন্দিতে এসব তথ্য উঠে আসে। আসামি মো. মাসুদ নোয়াখালীর বাসিন্দা।

২০ জানুয়ারি মাদকদ্রব্য অধিদপ্তরের সহযোগিতায় ফেনীর র্যাব সদস্যরা মো. মাসুদকে মাইজবাড়িয়া গ্রাম থেকে গ্রেপ্তার করে। পরে আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ফেনীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু আবদুল্লাহ জাহিদ বলেন, ইয়াবা ও হেরোইন বিক্রি করে মাসুদ শহরের পূর্ব উকিলপাড়ায় জমি কিনে ছয়তলা ভিত্তির একটি বাড়ির নির্মাণকাজ শুরু করেছেন। এ ছাড়া আরও কিছু জমি কিনেছেন। তিনি শহরের রেলস্টেশন এলাকাসহ কয়েকটি আস্তানায় মাদক সরবরাহকারী ছিলেন। তাঁর কয়েকজন খুচরা বিক্রেতা রয়েছে। তিনি তাদের নামও আদালতকে জানিয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।