সদ্য প্রকাশিত
তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক
রাজনীতি

ইসলামী আন্দোলনকে ছোট মনে করলে হবে না: চরমোনাই পির

নিউজ ডেস্ক১১ ফেব্রুয়ারি ২০২৫২ মিনিট পড়া
ইসলামী আন্দোলনকে ছোট মনে করলে হবে না: চরমোনাই পির

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ইসলামী আন্দোলনকে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করেছেন। ইসলামী আন্দোলনকে ছোট মনে করলে হবে না। যখন ইসলামের বিরুদ্ধে ও দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র তৈরি হয়- তখন এর প্রতিবাদে ইসলামী আন্দোলন রাজপথে আওয়াজ তুললে অপরাধীদের কলিজা থরথর করে কেঁপে ওঠে।

মঙ্গলবার বিকাল ৫টায় পটুয়াখালীর রাঙ্গাবালীতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ৫৩ বছর যারা দেশ পরিচালনা করেছে, তারা বারবার আমাদের ধোঁকা দিয়েছে। আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতায় গিয়েছে। ওরা ক্ষমতার মসনদে বসে আর ইসলাম বা ইসলামী দলের কথা মনে রাখেনি। আমরা চাই আমাদের আর কেউ ব্যবহার করে যাতে ইসলামকে ধ্বংস করতে করতে না পারে। ইসলামী আন্দোলনকে কখনই তারা ব্যবহার করতে পারেনি। ভবিষ্যতেও আমাদের কেউ ব্যবহার করতে পারবে না।

ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার করে অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করা, তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি (ভারপ্রাপ্ত) মোসাদ্দেক হোসেন বাচ্চু হাওলাদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলনের পটুয়াখালী জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম, সহ-প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মুহাম্মদ রুহুল আমিন, সাবেক উপজেলা সভাপতি আমির হোসেন মোল্লা, উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবদুল হান্নান, ইসলামী যুব আন্দোলনের সভাপতি এমএ ইউসুফ আলী, ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি হাফেজ মুহাম্মদ সালাউদ্দিন আরিয়ান প্রমুখ।

সূত্র: যুগান্তর