সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

ইলিয়াস আলীর স্ত্রী লুনা হাসপাতালে

নিউজ ডেস্ক১৬ ফেব্রুয়ারি ২০১৯১ মিনিট পড়া
ইলিয়াস আলীর স্ত্রী লুনা হাসপাতালে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দুপুরে হৃদরোগজনিত সমস্যা দেখা দেয়ায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তাহসিনা রুশদীর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ‘নিখোঁজ’ ইলিয়াস আলীর স্ত্রী।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির জানান, আগে থেকে তাহসিনা রুশদীর লুনা হৃদরোগজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে আছেন। সেখানে চিকিৎসক ডা. মনোয়ার আনিছের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকা বনানী থেকে নিখোঁজ হন সিলেট-২ আসনের সাবেক এমপি ও বিএনপি নেতা ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলী। আজও কোনো সন্ধান মেলেনি ইলিয়াস আলীর। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলিয়াস আলীর আসন সিলেট-২ থেকে তার স্ত্রী লুনাকে মনোনয়ন দেয় বিএনপি। কিন্তু পরে আদালত তার প্রার্থিতা স্থগিত করায় তিনি নির্বাচনে অংশ নিতে পারেননি।