সদ্য প্রকাশিত
রোহিঙ্গাদের ওপর জেনোসাইড চালিয়েছে মিয়ানমার, আইসিজের রায় কোন ইউপিতে কবে নির্বাচন, তালিকা প্রকাশ করল ইসি আগুন সন্ত্রাস’ রোধে চব্বিশের আন্দোলনের মতো প্রস্তুত হোন-প্রধানমন্ত্রী রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটার নথি সংগ্রহ রাজশাহীতে গভীর রাতে বিআরটিসি বাস ও রেল লাইনে আগুন দুর্গাপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা রামেক হাসপাতালের তিনটি বিভাগে পোস্টগ্র্যাজুয়েট লাইব্রেরি উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ও যুক্তরাজ্যের হাইকমিশনারের বৈঠক ২৫ কোটি টাকা আত্মসাৎ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড এবার গোপালগঞ্জের এমপি সেলিমুজ্জামানের বাড়িতে অগ্নিসংযোগ
রাজনীতি

ইরান বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে : মামুনুল হক

নিউজ ডেস্ক৫ মার্চ ২০২৬১ মিনিট পড়া
ইরান বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে : মামুনুল হক

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরান বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে এবং দেশটির উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর গুলশানে ইরান দূতাবাসে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক প্রকাশ এবং সংরক্ষিত শোকবইয়ে স্বাক্ষর শেষে তিনি এ মন্তব্য করেন।

শোক প্রকাশ অনুষ্ঠানে মামুনুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহান আবাদি। এ সময় মামুনুল হক মুসলিম উম্মাহর শান্তি, স্থিতিশীলতা ও সংহতি কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন যে ইরান বিদ্যমান পরিস্থিতি সফলভাবে অতিক্রম করবে এবং দেশটির সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রা সচল থাকবে।

শোক প্রকাশকালে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব ফারিদ খান। ইরান দূতাবাসের পক্ষে উপস্থিত ছিলেন কনস্যুলার ও ইকোনমিক অ্যাফেয়ার্স বিভাগের কর্মকর্তা মাহমুদ খসরভি।