ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু ও গণমাধ্যম’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯ উপলক্ষে শনিবার সকাল ১১টায় এর আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, প্রধান আলোচক ছিলেন ইবি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য-সচিব অধ্যক্ষ শাহাজাহান আলম সাজু প্রমূখ।

ইবি প্রেস ক্লাবের সভাপতি ফেরদাউসুর রহমান সোহাগের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন ইবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহাদাত তিমির। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, শাখা ছাত্রলীগের সভাপতি এস এম রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত ছিলেন।
স/শা










