সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

ইডেন কলেজের প্রাক্তন অধ্যক্ষের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক১১ ফেব্রুয়ারি ২০১৯১ মিনিট পড়া
ইডেন কলেজের প্রাক্তন অধ্যক্ষের লাশ উদ্ধার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইডেন মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনের (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাতে ঢাকা কলেজের সামনের বহুতল ভবন ‘সুকন্যা টাওয়ার’ থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে বাসার গৃহকর্মীরা পলাতক রয়েছেন। পুলিশ ধারণা করছে, তারাই মাহফুজাকে হত্যা করেছে।

রমনা বিভাগের পুলিশের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন গণমাধ্যমকে জানান, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আর পলাতক দুই গৃহকর্মীকে গ্রেপ্তারে পুলিশের সঙ্গে গোয়েন্দারাও কাজ করছে।

স্বজনরা জানান, মাহফুজার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। ২০০৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের এপ্রিল পর্যন্ত ইডেন কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন মাহফুজা।

মাহফুজার স্বামী ইসমত কাদির গামা  বলেন, ঘটনার সময় আমি বাসায় ছিলাম না।

তিনি জানান, অবসরের পর মাহফুজা বাসাই থাকতেন।

 

সূএ: রাইজিংবিডি