সদ্য প্রকাশিত
খেলা

ই সেঞ্চুরিকেই এক নম্বরে রাখছেন চান্ডিমাল

নিউজ ডেস্ক১৭ মার্চ ২০১৭২ মিনিট পড়া
ই সেঞ্চুরিকেই এক নম্বরে রাখছেন চান্ডিমাল

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সিল্তার টেস্ট সেঞ্চুরির সংখ্যা ৮। এর চেয়েও বড় ইনিংস খেলেছেন দীনেশ চান্ডিমাল, তবু নিজের সেরা ইনিংস হিসেবে বেছে নিলেন বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরিটা। দলের অবস্থা ও নিজের ব্যাটিং দক্ষতা বিচার করেই এটি তার ‘এক নম্বর’।

খুব বেশি আগে নয়, এই তো গত বছরের আগষ্টে অসাধারণ এক সেঞ্চুরি করলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। কলম্বোর সেই টেস্টে সফরকারীদের হারিয়েও দেয় শ্রীলঙ্কা। স্মৃতিতে সাজিয়ে রাখার মতোই এক ম্যাচ ছিল চান্ডিমালের জন্য। ওই টেস্টের প্রথম ইনিংসে ১৩২ রানের ইনিংসটাকেও পেছনে ফেলে বাংলাদেশের বিপক্ষে চলতি টেস্টের ইনিংসকে সেরা হিসেবে বেছে নিলেন এই ব্যাটসম্যান। স্বাগতিকদের প্রথম ইনিংসে ১৩৮ রানের ইনিংস খেলা চান্ডিমাল কলম্বো টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘টেস্ট ম্যাচে এটাই আমার সেরা সেঞ্চুরি, তালিকা করলে এটা থাকবে এক নম্বরে।’ কেন, সেটার ব্যাখ্যাও দিলেন এরপর, ‘পুরো চার সেশন ব্যাট করেছি..এর আগে কখনও চার সেশন ব্যাট করতে পারিনি। তা ছাড়া ওই সময় আমরা ছিলাম কঠিন পরিস্থিতিতে, ৩৫ রানে হারিয়েছিলাম ৩ উইকেট। ওই পরিস্থিতিতে আমার কাঁধে ছিল বিশাল দায়িত্ব, শুধু ভাবছিলাম রান কিভাবে ২৫০-তে নিয়ে যাওয়া যায়।’

পেরেছেন চান্ডিমাল, অসাধারণ এক সেঞ্চুরি করে দলের স্কোর ছাড়িয়ে নিয়ে যান ৩০০। এ কারণেই অস্ট্রেলিয়ার ওই সেঞ্চুরিকেও পেছনে ফেলে এটাকে রাখলেন সবার প্রথমে, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরিটাও ছিল চমৎকার। কিন্তু এখানে আমি চার সেশন ধরে ব্যাট করেছি, দলও ছিল বাজে অবস্থার মধ্যে-এই সব কারণে আমি স্পষ্ট করেই বলতে পারি এটাই আমার সেরা সেঞ্চুরি।’

সূত্র : বাংলাট্রিবিউন