নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী অঞ্চলের পাঁচ জেলায় সাতদিনে আয়কর আদায় হয়েছে ১১ কোটি ৯১ লাখ ৬১ হাজার ৬৪৭ টাকা। এর মধ্যে এ অঞ্চলে সেবা গ্রহণকারী করদাতা ৪৯ হাজার ৩৫৬, মেলায় প্রাপ্ত রিটার্ন সংখ্যা ১৬ হাজার ৫১০ এবং নতুন ই-টিআইএন গ্রহণকারীর সংখ্যা ৯২১।
গতকাল মঙ্গলবার রাজশাহী কর কমিশনের উপ কর কমিশনার মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এবছর রাজশাহী সিটি করপোরেশনের সাতজন ও প্রতি জেলার সাতজনসহ মোট ৪২ জনকে আয়কর সম্মাননা প্রদান করা হবে। এ সম্মাননায় মধ্যে এক তরুণ ও এক নারী রয়েছে।

গতকাল মঙ্গলবার সপ্তম অর্র্র্র্র্থাৎ শেষদিনে এই অঞ্চলে আয়কর আদায় হয়েছে, ৩ কোটি ৪৪ লাখ ৯৭ হাজার ৮৮৩ টাকা। এর মধ্যে এ অঞ্চলে সেবা গ্রহণকারী করদাতা ৭ হাজার ৫৩২, মেলায় প্রাপ্ত রিটার্ন সংখ্যা ৩ হাজার ৬১৬ এবং নতুন ই-টিআইএন গ্রহণকারীর সংখ্যা ১৮১। এ কর অঞ্চল রাজশাহীর অধিক্ষেত্রাধীন ৫টি জেলা, ৮টি উপজেলা এবং ভ্রাম্যমাণ আয়কর মেলাসহ মোট ১৫টি স্থানে আয়কর মেলা অনুষ্ঠিত হয়।
এই দিনে আয়কর মেলায় রাজশাহী জেলায় সেবা গ্রহণকারী করদাতার সংখ্যা ৩ হাজার ৯৫০ জন, মেলায় প্রাপ্ত রিটার্ন সংখ্যা ২ হাজার ১৭২, আদায়কৃত আয়করের পরিমাণ ২ কোটি ১৪ লাখ ৭ হাজার ৬০৮ টাকা, নতুন ই-টিআইএন গ্রহণকারীর সংখ্যা ১৫৯ জন।
পাবনা জেলায় সেবা গ্রহণকারী করদাতার সংখ্যা ১ হাজার ৩৫০ জন, মেলায় প্রাপ্ত রিটার্ন সংখ্যা ৮৪২, আদায়কৃত আয়করের পরিমাণ ১ কোটি ১৩ লাখ ৬৯ হাজার ৯১৮ টাকা, নতুন ই-টিআইএন গ্রহণকারীর সংখ্যা ৯ জন।
সিংড়ায় সেবা গ্রহণকারী করদাতার সংখ্যা ৯১৭ জন, মেলায় প্রাপ্ত রিটার্ন সংখ্যা ১৪৭, আদায়কৃত আয়করের পরিমাণ ৩ লাখ ৮৯ হাজার ৪৭৯ টাকা, নতুন ই-টিআইএন গ্রহণকারীর সংখ্যা ১৩ জন। ভোলাহাট চাঁপাইনবাবগঞ্জে সেবা গ্রহণকারী করদাতার সংখ্যা ৭১৫ জন, মেলায় প্রাপ্ত রিটার্ন সংখ্যা ২৪৯, আদায়কৃত আয়করের পরিমাণ ৮ লাখ ২৭ হাজার ৬৭৯ টাকা। নওগাঁর বদলগাছিতে সেবা গ্রহণকারী করদাতার সংখ্যা ৬০০ জন, মেলায় প্রাপ্ত রিটার্ন সংখ্যা ২০৬, আদায়কৃত আয়করের পরিমাণ ৫ লাখ ৩ হাজার ১৯৯ টাকা।
শেষদিন আজ বুধবার সকাল সাড়ে ১০টায় জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে সর্বোচ্চ ও দীর্ঘসময় আয়কর প্রদানকারী করদাতাদের সম্মাননা দেয়া হবে।
উল্লেখ্য, গত বছর এই পরিসংখ্যান ছিল সেবা গ্রহণকারী করদাতার সংখ্যা ৩৫ হাজার ১৭৩, রিটার্ন দাখিলের সংখ্যা ১০ হাজার ৪২৪টি, মোট আদায়কৃত করের পরিমাণ ১১ কোটি ৮১ লাখ ৯১ হাজার ৭৬৮ টাকা এবং ইটিআইএন গ্রহণকারীর সংখ্যা ১ হাজর ৫৯৪টি।









