সিল্কসিটিনিউজ ডেস্ক:
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ নেপচুন ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা ৭ ও ৯। শুভ বার সোম ও মঙ্গল। শুভ রত্ন এমিথিস্ট ও রক্তপ্রবাল।

প্রকৃতিগতভাবে আপনি কল্পনাপ্রবণ ও সৃজনশীল, মননশীলতা ও সহনশীলতা দুই-ই আছে আপনার। জ্ঞান-বিজ্ঞান ও আধ্যাত্মিকতার প্রতি আপনার ঝোঁক রয়েছে। পরিবেশ, পারিপার্শ্বিকতা ও মানুষকে সহজেই বুঝতে ও বিশ্লেষণ করতে পারেন। আপনি কর্তব্যপরায়ণ, কর্মঠ ও অধ্যবসায়ী। জীবনে সাফল্য লাভের জন্য আপনাকে উদ্যোগী হতে হবে।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
আর্থিক দিক ভালো যাবে। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ বজায় রাখার চেষ্টা করুন। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। কাউকে প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন। চোখ ও মাথা ব্যথায় ভুগতে পারেন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। আত্মবিশ্বাস বজায় রাখতে পারবেন। ভদ্র ও বিনয়ী আচরণ দিয়ে কাজ উদ্ধার করা সহজ হতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে।
মিথুন (২১ মে-২০ জুন)
ব্যয়াধিক্য দেখা দিতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
সামাজিক কাজকর্মে সম্পৃক্ত হতে পারেন। সে ক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। পাবলিক ইমেজ বৃদ্ধি পেতে পারে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য আশা করতে পারেন। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসানের সম্ভাবনা আছে। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। কোনো সামাজিক সংকটের উদ্ভব হতে পারে। আজ আপনার নামে বদনাম রটতে পারে। দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো যাবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। জ্ঞাতিশত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যেতে পারে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
শরীর ভালো যাবে না। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন। কর্মপরিবেশ খুব একটা ভালো থাকবে না। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
শিল্প-সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হতে পারেন। বিনোদনমূলক কাজে সুফল পাবেন। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তানলাভের যোগ আছে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
পড়াশোনার প্রতি আকর্ষণ বোধ করবেন। মন ভালো থাকবে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। কোনো বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। যেকোনো ধরনের উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাঁদের সমর্থন ও সহযোগিতা পেতে পারেন। আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। সংগীতশিল্পীদের জন্য সময় অনুকূলে নাও থাকতে পারেন। গলার কোনো সমস্যায় ভুগতে পারেন। কাজকর্মে উৎসাহ বোধ করবেন।
সূত্র: এনটিভি









