বাঘা প্রতিনিধি:
বাংলাদেশ কেমিষ্ট এ্যান্ড ড্রাস্টিক সমিতির বাঘা উপজেলার আড়ানী পৌর শাখার সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জাহাঙ্গীর ফার্মেসীর হলরুমে আয়োজিত সভায় সভপতিত্ব করেন সমিতির সভাপতি মোজাহেদুল ইসলাম হিমেল।

সাধারণ সম্পাদক সুজাত আহম্মেদ তুফানের পরিচালনায় বক্তব্য রাখেন, গ্রামীন ডাক্তার ও সমিতির সদস্য আবদুস সালাম, আমিরুল ইসলাম, সহিদুল ইসলাম, শরিফ আহম্মেদ, মানিক হোসেন, অসিম প্রমুখ। আয়োজিত সভায় নিজ নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠান পরিস্কারসহ বন্ধ হয়ে যাওয়া কোম্পানির ভেজাল ওষুধ না রাখার সিদ্ধান্ত হয়। সভায় পৌর বাজারের ৪৫ জন সদস্য উপস্থিত ছিলেন।
স/অ










