বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেল ষ্ট্রেশনে আন্তঃনগর ট্রেন থামানোর বিষয়ে এলাকাবাসীর সাথে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জিএম খায়রুল আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে আড়ানী পৌরসভার আয়োজনে রেল ষ্ট্রেশনের প্লাটফার্মে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভার আগে তিনি ষ্টেশনের পরিবেশ পর্যবেক্ষণ করে। পরে সভায় অংশ গ্রহন করেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আড়ানী পৌর মেয়র মেয়র মুক্তার আলী।
আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জিএম খায়রুল আলম। এই সভায় জিএম রাজশাহী-ঢাকা, রাজশাহী খুলনা, রাজশাহী-দিনাজপুরগামী তিনটি আন্তঃনগর ট্রেন আপ এবং ডাউনে থামবে মর্মে আসস্থ করেন। পৌর কাউন্সিলর আবদুস সালামের পরিচালনায় উপস্থিত ছিলেন রেলওয়ের পশ্চিমাঞ্চল প্রধান সংকেত ও টেলি যোগাযোগ প্রকৌশলী আব্দুল্লাহ আল বাকি, বিভাগীয় ম্যানেজার অসিম কুমার তালুকদার, বিভাগীয় প্রকৌশলী আসাদুল হক, অতিরিক্ত প্রকৌশলী আবু জাফর মিয়া, আড়ানী ইউনিয়ন চেয়ারম্যান আ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, বাউসা কলেজের ও আওয়ামীলীগের নেতা অধ্যক্ষ নুর মোহাম্মদ তুফান, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জয়জয়ন্তী সরকার মালতি, ওয়ার্কার্স পাটির নেতা ফরজ আলী, রেল ষ্টেশন মাষ্টার সদরুল ইসলাম, হোসেন সরদার, কামরুল ইসলামসহ পৌরসভা ও ইউনিয়নের সদস্য।
সভায় মেয়র জিএমকে একটি মানপত্র প্রদান করা হয়।
স/অ










