সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

আড়ানী পৌর বাজারে ছয় মাসে অর্ধশত দোকানে চুরি

নিউজ ডেস্ক২০ সেপ্টেম্বর ২০১৬২ মিনিট পড়া
আড়ানী পৌর বাজারে ছয় মাসে অর্ধশত দোকানে চুরি

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার ঐতিহ্যবাহী আড়ানী পৌর বাজারে গত ছয় মাসে প্রায় অর্ধশত চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কোনো ব্যবসায়ী মামলা করেননি। শুধু সাধারণ জিডি করা হয়েছে।
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলস্টেশন ও বড়াল নদের সঙ্গে সংযোগ থাকায় আগে দূরদূরান্তের ব্যবসায়ীরা আড়ানী বাজারে আসতেন। হলুদ ও আখের গুড়ের মোকাম হিসেবে আড়ানী দেশের প্রসিদ্ধ জায়গা। কাঁচামালের মোকাম ছাড়াও আড়ানীতে সপ্তাহের শনিবার ও মঙ্গলবার হাট বসে। বাজার কমিটির হিসাবমতে, এক হাজারেরও বেশি দোকান রয়েছে।
বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক একরামুল হকের সিল্কসিটি নিউজকে বলেন, গত ছয় মাসে বাজারে প্রায় অর্ধশত চুরি হয়েছে। বর্তমানে বাজার কমিটি না থাকায় এই চুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আগে মোট বাজারকে নয় থেকে দশটি ইউনিটে ভাগ করে পাহারাদার নিয়োগ দেওয়া হতো। মামলা না করার ব্যাপারে তিনি বলেন, সবাই মনে করেন চোর ধরার জন্য মামলা করে প্রতিকার পাওয়ার চেয়ে ঝামেলাই বেশি।

 
১২ সেপ্টেম্বর রাতে মেসার্স শামীম অ্যান্ড ব্রাদার্স নামের একটি ঢেউটিনের দোকানে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দোকানের স্বত্বাধিকারী শামীম আহাম্মেদ বাঘা থানায় একটি জিডি করেন।

 
শামীম বলেন, গত ছয় মাসে চুরির ঘটনায় তিনিই শুধু থানায় জিডি করেন। চাল ব্যবসায়ী আবুল কালাম বলেন, গত আড়াই মাসে তাঁর দোকানে দুবার চুরি হয়েছে।
আড়াই মাস আগে এক রাতে আমিরুল ইসলাম, জমির উদ্দিন ও আবুল কালামের দোকানে চুরি হয়। আমিরুল ইসলাম বলেন, তাঁরা কোনো মামলা করেননি। অভিযোগ করে কি করবেন। এই বাজারে ব্যবসা করে খেতে হবে।

 
আড়ানী পুঠিয়া সড়কের সঙ্গেই ‘ভাই ভাই’ চালের আড়ত। আড়তের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন সিল্কসিটি নিউজকে  বলেন, দুই মাসে তাঁর দোকানে দুবার চালার টিন কেটে চোর ঢুকেছে। বাধ্য হয়ে তিনি টিনের নিচ দিয়ে রড দিয়ে গ্রিল তৈরি করে দিয়েছেন।

 
বাজারের ধানহাটার একজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, একদল যুবক গভীর রাতে বাজারে ঢোকে। তাঁদের কিছু বলা যায় না। অথচ চুরি হলে পাহারাদারকে দায়ী করা হবে।

 
বাঘা থানার পরিদর্শক (তদন্ত) হীরেন্দ্রনাথ প্রামাণিক বলেন, মামলা না করায় তাঁরা কোনো ব্যবস্থা নিতে পারছেন না।

স/অ