সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

আশুগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে আনসার আটক

নিউজ ডেস্ক১০ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
আশুগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে আনসার আটক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে কামাল হোসেন নামে এক আনসার সদস্যকে আটক করেছে পুলিশ।

 

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ময়নাতদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত এ ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। এ ব্যাপারে শিশুটির বাবা বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রতিদিনের মতো আজ শুক্রবার বেলা ১১টায় শিশুটি উপজেলার চরচারতলা গ্রামের বাখরাবাদ গ্যাস কলোনিতে দুধ নিয়ে যায়। তখন কলোনির একটি ভবনের দোতলায় নিয়ে শিশুটিকে ধর্ষিত হয় বলে অভিযোগ করে তার পরিবার। পরে এলাকার লোকজন সেখানে গিয়ে আনসার সদস্য কামালকে আটকে রেখে পুলিশে খবর দেয়।

 

আশুগঞ্জ থানার ওসি মো. সেলিম উদ্দিন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল কায়সার ঘটনাস্থল থেকে আনসার সদস্যকে নিয়ে আসার সময় এলাকাবাসী তাঁর ওপর হামলা করে।

 

দুই ঘণ্টা পর ভৈরব থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যরা গিয়ে সবাইকে উদ্ধার করে নিয়ে আসেন।

সূত্র: এনটিভি