সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

আশা করি সশস্ত্র বাহিনী কোনো গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করবে না

নিউজ ডেস্ক২৩ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
আশা করি সশস্ত্র বাহিনী কোনো গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করবে না

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন জানিয়েছেন, আমরা সশস্ত্র বাহিনীকে স্বাগত জানাই। আশা করছি সশস্ত্র বাহিনী মোতায়েনের ফলে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করবে যা এতদিন ছিল না।

আজ রবিবার গণমাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতিতে তিনি একথা বলেন।

ড. কামাল বলেন, আশা করছি সশস্ত্র বাহিনী জনগণের স্বার্থের বিরুদ্ধে কিংবা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নে কাজ করবে না। কারণ সশস্ত্র বাহিনীর ওপর দেশ ও দেশের ইমেজ নির্ভর করে।

এ ছাড়া আসন্ন একাদশ সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে তারা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করেন দেশের প্রবীণ এই রাজনীতিবিদ।