সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

আলেপ্পোতে যুদ্ধবিরতি শুরু

নিউজ ডেস্ক৯ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
আলেপ্পোতে যুদ্ধবিরতি শুরু
আলেপ্পো ছেড়ে পালাচ্ছে স্থানীয় মানুষজন

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

পূর্ব আলেপ্পোতে বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক ও বিমান হামলা স্থগিত করেছে সিরিয়ার সেনা বাহিনী। বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে আটকে পড়া হাজার হাজার বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতেই এ সিদ্ধান্ত বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

অন্তত ৮ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে নেয়া হবে। তবে, এখনো ঐ এলাকা থেকে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে জানা গেছে।ফলে সেখানে লড়াই পুরোপুরি বন্ধ হবার কোন লক্ষণ দেখা যাচ্ছে না ।

এদিকে, সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং মার্কিন সামরিক বিশেষজ্ঞরা শনিবারে জেনেভায় বৈঠকে বসতে যাচ্ছেন।

এদিকে, নিউ ইয়র্কে সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের দূত জানাচ্ছেন, লড়াই বন্ধ হলে নতুন করে শান্তি আলোচনা শুরু করা যেতে পারে।

সূত্রঃ বিবিসি