সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

আর্জেন্টিনায় ৬.২ মাত্রার ভূমিকম্প

নিউজ ডেস্ক১৩ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
আর্জেন্টিনায় ৬.২ মাত্রার ভূমিকম্প

সিল্কসিটিনিউজ ডেস্ক:

লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনায় ৬.২ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

 

রোববার (১৩ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে।

 

দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় চিলি সীমান্তের কাছাকাছি আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তি ছিল ভূপৃষ্ট থেকে ৬২ মাইল গভীরে।

সূত্র: বাংলা নিউজ