সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

আর্জেন্টিনার বিপক্ষে খেলার অপেক্ষায় ব্রাজিলের জেসুস

নিউজ ডেস্ক২৭ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
আর্জেন্টিনার বিপক্ষে খেলার অপেক্ষায় ব্রাজিলের জেসুস

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

আট সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গিয়েছেন ব্রাজিলের উঠতি তারকা গ্যাব্রিয়েল জেসুস। ফলে, দেশের জার্সি গায়ে উরুগুয়ে আর প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচগুলো খেলতে না পারলেও খেলবেন আর্জেন্টিনার বিপক্ষে।

 

ব্রাজিলের এ তরুণ স্ট্রাইকার ম্যানসিটির হয়ে প্রিমিয়ার লিগেও দুর্দান্তভাবে নিজেকে মেলে ধরেন। এ মৌসুমেই ম্যানসিটিতে নাম লেখান জেসুস।

 

ব্রাজিলের হয়ে ছয় ম্যাচ খেলে জেসুস গোল করেছেন পাঁটি। ম্যানসিটির হয়ে নিজের প্রথম তিন ম্যাচে তিন গোল করেন। কিন্তু চতুর্থ ম্যাচে খেলতে নেমে ইনজুরিতে পড়েন।

 

ইংলিশ প্রিমিয়ার লিগের চলমান আসরে বোর্নমাউথের বিপক্ষে ম্যাচের ১৪তম মিনিটে গোড়ালির চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। তার বদলে মাঠে নামেন আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। সে সময় ১৯ বছর বয়সী জেসুসের চোট খুব মারাত্মক নয় বলেই মনে করা হয়েছিল।

 

পরে চোট মারাত্মক হওয়ায় বার্সেলোনাতে জেসুসের অস্ত্রোপচার করা হয়। আট মাসের জন্য ছিটকে পড়েন তিনি।

 

আগামী মার্চে উরুগুয়ে আর প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে নেইমারের ব্রাজিল। আর এই দুই ম্যাচের কোনোটিতেই থাকতে পারছেন না জেসুস। আগামী জুনে সেলেকাওরা মেলবোর্নে আর্জেন্টিনা আর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামবে। জুনের দুই ম্যাচেই দলে ফেরার সম্ভাবনা রয়েছেন এই ব্রাজিল তারকার।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে জেসুস জানিয়েছেন, ‘কবে ফিরবো? ঈশ্বরের ইচ্ছায় দুই মাস পর।’

সূত্র: বাংলা নিউজ