রাজশাহী

আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন

নিউজ ডেস্ক১ জুলাই ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) উদ্যোগে নগরীর পদ্মা আবাসিক এলাকায় নির্মিত ‘আরডিএ পার্ক ও রেস্ট হাউজ’-এর উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।Geographic Reference

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরডিএ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ (সুইট)। উদ্বোধন শেষে ভূমিমন্ত্রী ভদ্রা পার্কের সামনে একটি বৃক্ষরোপণ করেন। পরে তিনি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নবনির্মিত পার্কের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন, নগরবাসীর জন্য আধুনিক ও স্বাস্থ্যকর বিনোদনের পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সুস্থ বিনোদন, পরিবেশ সংরক্ষণ এবং পরিবার-পরিজন নিয়ে অবসর কাটানোর জন্য আরডিএ পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে এমন সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করায় আরডিএ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।