আজ শনিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে কমিউনিটি পুলিশিং ও জঙ্গিবিরোধী মহাসমাবেশ চলেছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বেলা ১১টায় রাজশাহী পুলিশ লাইন্স মাঠে কমিউনিটি পুলিশিং ও জঙ্গিবিরোধী এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে আরএমপি পুলিশ কমিশনার শফিকুল ইসলামের সভাপতিত্বেে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।


এ সময় অনুষ্ঠানে উপস্থিত আছেন, রাজশাহী রেঞ্জের ডি আইজি খোরশেল আলম, রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ, রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, রাজশাহী মহানগর কমিউনিটি পুলিশিং এর আহবায়ক প্রফেসর আব্দুল খালেক, রাজশাহী সিটি কিরপোরেশনের (রাসিক) মেয়র নিযাম উল আযিম, রাজশাহী মহানগর আওযামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলাম বেন্টু, জেলা আওযামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
এ উপলক্ষে সকাল থেকেই আরএমপিতে সাজ সাজ রব বিরাজচ করছে। প্রতিটি পুলিশ সদস্যদের মাঝে এক ধরনের আনন্দ-উৎসবের ঢেউ খেলে যাচ্ছে। এতে রাজশাহী মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং সদস্যরা এরি মধ্যে পুলিশ লাইন মাটে উপস্থিত হয়েছেন।
স/আ










