নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) ত্রি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে দ্বিতীয় বারের মতো সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কাজী শাহেদ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইলিয়াস আরাফাত। শাহেদ ৪২ ভোট এবং আরাফাত ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সোমবার সকাল ১০টা থেকে রাজশাহী নগরীর বরেন্দ্র মহাবিদ্যালয়ে এ ভোট গ্রহণ শুরু হয়। অনেকটাই উৎসবমূখোর পরিবেশে ভোটারদের ভোট কেন্দ্রে আসতে দেখা যায়।


এছাড়াও, সহসভাপতি পদে ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শরীফ সুমন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৈবুর রহমান পেয়েচেন ২৩ ভোট এবং আসাদুজ্জামান আসাদ পেয়েছেন ১৩ ভোট। আর যুগ্ম-সম্পাদক পদে সাইফুর রহমান রকি ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সামস রুমি পেয়েছেন ১৭ ভোট। সদস্য পদে ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান টুকু। সদস্যের অপর পদে ২৬ ভোট করে সমান ভোট পেয়েছেন সামাদ খান ও জনাব আলী। এর আগে কোষাধ্যক্ষ পদ নির্বাচিত হয়েছেন দুলাল সরকার।
আরইউজের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নুরুল ইসলাম সরকার আসলাম জানান, এ নির্বাচনে মোট ৬১ ভোটার ছিলেনন। নির্বাচনে ১৮ জন প্রার্থী ভোটে দাঁড়ায়। এর মাঝে ২ জনের মনোনয়ন বাতিল করা হয় এবং ১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এবারের নির্বাচনে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্য পদে মোট ১৫ জন প্রার্থী ছিলেন।
স/আর










