সদ্য প্রকাশিত
মিডিয়ার সংবাদ

আরইউজের নির্বাহী কমিটির সভায় নির্বাচন কমিশন গঠন

নিউজ ডেস্ক৬ নভেম্বর ২০১৭২ মিনিট পড়া
আরইউজের নির্বাহী কমিটির সভায় নির্বাচন কমিশন গঠন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) ত্রি-বার্ষিক নির্বাচন’২০১৭ পরিচালনার জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

সোমবার আরইউজে কার্যালয়ে নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট আসলাম সরকারকে প্রধান নির্বাচন কমিশনার ও সিনিয়র সাংবাদিক সুলতানা শারমিন এবং ডা. এফএমএ জাহিদকে নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করা হয়েছে।

আগামী ২৯ ডিসেম্বর’২০১৭ তারিখের মধ্যে গঠিত এ কমিশন নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবে।

একই সভা থেকে আরইউজে ছবিযুক্ত ভোটার তালিকা হালনাগাদ করার উদ্যোগ গ্রহন করা হয়েছে। এজন্য সম্মানিত সদস্যদের এক কপি করে পাসপোর্ট সাইজের ছবি ও বর্তমানে কোন গণমাধ্যমে কর্মরত তার তথ্য/ ইমেইল ও মোবাইল নম্বর আগামী ২০ নভেম্বরের মধ্যে ইউনিয়নের সাধারণ সম্পাদকের কাছে পাঠাতে হবে। সরাসরি অথবা ইমেইলেও এসব তথ্য পাঠানো যাবে। এছাড়া সদস্যদের নিজ নিজ বকেয়া মাসিক চাঁদা আগামী ২৫ নবেম্বরের মধ্যে কোষাধ্যক্ষের কাছে জমা দিয়ে অবশ্যই রশিদ সংগ্রহ করতে হবে।

আরইউজে সভাপতি কাজী শাহেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, কোষাধ্যক্ষ তবিবুর রহমান মাসুম, সদস্য সাইফুর রহমান রকি ও জনাব আলী ছাড়াও অতিথি হিসেবে বিএফইউজে সদস্য জাবীদ অপু ও আনিসুজ্জামান উপস্থিত ছিলেন।

একই সভায় সম্প্রতি আরইউজের সভাপতি কাজী শাহেদকে হত্যা চেষ্টার ঘটনা, সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একটি মহলের অপপ্রচার ছাড়াও সাধারণ সদস্যদের হুমকি ও ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

একইসঙ্গে পেশাদার সাংবাদিকদের সংগঠন আরইউজের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

স/অ