সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

আরইউজের নির্বাচন ১৩ জানুয়ারি

নিউজ ডেস্ক৩০ ডিসেম্বর ২০২৩১ মিনিট পড়া
আরইউজের নির্বাচন ১৩ জানুয়ারি

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) ত্রিবার্ষীক নির্বাচন ২০২৪-এর তফসিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩০.১২.২০২৩) সন্ধ্যায় আরইউজে কার্যালয়ে অনুষ্ঠিত তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের সভায় এ তফসিল ঘোষণা করা হয়। সভায় প্রধান নির্বাচন কমিশনার মুস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অপর দুই সদস্য-মোমিনুল ইসলাম বাবু ও বদরুল হাসান লিটন।

ঘোষিত তফসিল অনুযায়ী, ৩১ ডিসেম্বর ২০২৩ রোজ রবিবার সকাল ১১ টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ। ০১ জানুয়ারি ২০২৪ রোজ সোমবার সকাল ১১ টা থেকে বিকেল বিকেল ৫ টা পর্যন্ত খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ। একইদিন আপত্তির নিষ্পত্তি। ০২ জানুয়ারি ২০২৪ রোজ মঙ্গলবার সকাল ১১টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। ০৩ ও ০৪ জানুয়ারি ২০২৪ রোজ বুধবার ও বৃহস্পতিবার মনোনয়নপত্র উত্তোলন এবং জমা দান সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ০৫ জানুয়ারি ২০২৪ রোজ শুক্রবার মনোনয়নপত্র যাচাই-বাছাই বিকেল ৪টায় ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ বিকেল ৫টায় এবং ১৩ জানুয়ারি সকাল ১০ টা থেকে বিকেল তিনটা পর্যন্ত ভোটগ্রহণ। ভোট গ্রহণ শেষে গণনা ও ফলাফল ঘোষণা।