নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) ত্রি-বার্ষিক নির্বাচন আগামিকাল সোমবার অনুষ্ঠিত হবে। রাজশাহী নগরীর বরেন্দ্র মহাবিদ্যালয়ে ভোট গ্রহণের আয়োজন করা হয়েছে। সকাল ১০ টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৩ টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। আরইউজের প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট নুরুল ইসলাম সরকার আসলাম জানান, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এবারের নির্বাচনে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্য পদে মোট ১৫ জন প্রার্থী রয়েছেন।
এবার সভাপতি একটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিদ্বতা করছেন দুইজন। এরা হলেন বর্তমান সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন রাজশাহীর স্টাফ রিপোর্টার কাজী শাহেদ ও জিটিভি রাজশাহীর স্টাফ রিপোর্টার রাশেদ ইবনে ওবায়েদ।

সহ সভাপতি একটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। এরা হলেন, দৈনিক উত্তরা প্রতিদিনের ফটোসাংবাদিক আসাদুজ্জামান আসাদ, দৈনিক সোনালী সংবাদের স্টাফ রিপোর্টার তৈয়বুর রহমান ও বাংলানিউজ ২৪ ডটকম’র স্টাফ রিপোর্টার শরীফ সুমন।
এছাড়া সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। এরা হলেন, দৈনিক ইত্তেফাক রাজশাহীর স্টাফ রিপোর্টার আনিসুজ্জামান, দৈনিক সোনালী সংবাদ’র প্রধান প্রতিবেদক তবিবুর রহমান মাসুম, দৈনিক সমকাল রাজশাহীর ব্যুরো প্রধান সৌরব হাবিব ও সানশাইনের প্রধান প্রতিবেদক ইলিয়াস আরাফাত।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে লড়ছেন দুইজন প্রার্থী। এরা হলেন সময় টেলিভিশন রাজশাহীর স্টাফ রিপোর্টার সাইফুর রহমান রকি ও দৈনিক সোনার দেশ’র অনলাইন এক্সিকিউটিভ শামস উর রহমান রুমি।
এ নির্বাচনে নির্বাহী সদস্য দুটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। এরা হলেন, দৈনিক সমাচার রাজশাহী প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক সানশাইনের ফটো সাংবাদিক সামাদ খান, দৈনিক সোনালী সংবাদ’র সম্পাদনা সহকারি মিজানুর রহমান টুকু ও আলোকিত বাংলাদেশ রাজশাহী’র স্টাফ রিপোর্টার জনাব আলী।
সুষ্ঠুভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট নুরুল ইসলাম সরকার আসলাম।
স/শ










