সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

আরইউজে মিডিয়া কাপে বরেন্দ্র হান্টার ও বড়াল লায়নসের জয়

নিউজ ডেস্ক৪ মার্চ ২০২২২ মিনিট পড়া
আরইউজে মিডিয়া কাপে বরেন্দ্র হান্টার ও বড়াল লায়নসের জয়
বড়াল লায়নসের বিজয় উল্লাস
বড়াল লায়নসের বিজয় উল্লাস

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম দিনের দুইটি খেলায় বরেন্দ্র হান্টার ও বড়াল লায়নস জয় পেয়েছে। শুক্রবার (৪ মার্চ) দিনভর রাজশাহী কলেজ মাঠে এই খেলাগুলো অনুষ্ঠিত হয়।

দিনের প্রথম খেলায় ম্যাংগো কিংসের মুখোমুখি হয় বরেন্দ্র হান্টার। এতে জয়ী হয় বরেন্দ্র হান্টার কিংস। তারা নির্ধারিত ২০ ওভারে ১৮৯ রানের টার্গেট দেয় ম্যাংগো কিংসকে। এই খেলায় দলের পক্ষে তারেক ৪০ বলে ৪০ রান, মুর্তজা ১৭ বলে ৩৬ রান ও মেহদী ১৭ বলে ১৮ রান করেন।

দ্বিতীয় ইনিংসে বরেন্দ্র ম্যাঙ্গ কিংস সাত ইউকেট হারিয়ে ১৪৬ রান করেন। দলের পক্ষে সাব্বির ৪০ বলে ৪০ রান, রাসেল ১৩ বলে ১৭ রান ও রাসেল ২৬ বলে ১৭ রান করেন।

বিকেলের খেলায় বড়াল লায়নস মুখোমুখি হয় পদ্মা ফাইটারের। এই খেলায় জয়ী হয় বড়াল লায়নস। প্রথমে ব্যাটিয়ে নেমে নির্ধারিত ওভারে বড়াল লায়নসকে ১৫৯ রানের টার্গেট দেয় পদ্মা ফাইটার। পদ্মা ফাইটারের দলের পক্ষে হিমেল ৪৫ বলে ৫৮ রান, মুকুল ২৯ বলে ২৯ ও তৈয়ব ৮ বলে ১৪ রান করেন। এদিকে, বড়াল লায়নসের পক্ষে ইমাম ২৩ বলে ৫৩ রান, রকি ২০ বলে ৩৩ ও পলাশ ১০ বলে ২৭ রান করেন।

প্রসঙ্গত, ম্যাংগো সিটি, বারনই সিক্সার, বড়াল লায়নস, বরেন্দ্র হান্টার, সিল্কসিটি টাইগার ও পদ্মা ফাইটার মিলে ৬টি দল নিয়ে মিডিয়া কাপের এই আসর বসে।

এএইচ/এস