লাইফ স্টাইল

আমের আচার

নিউজ ডেস্ক২৭ এপ্রিল ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ঝাল মিষ্টি টক আচার

যা লাগবে : আম ১ কেজি, চিনি ১ কাপ, শুকনা মরিচ টালা গুঁড়া ১ টেবিল চামচ, বিট লবণ ১ চা চামচ, সরিষা বাটা ১ টেবিল চামচ, পাঁচফোড়ন ২ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, রসুনের কোয়া ১০-১২টি, তেজপাতা ১-২টি, সরিষার তেল ১ কাপ, সিরকা ৪ টেবিল চামচ, সোডিয়াম বেনজুয়েট আধা চা চামচ।

যেভাবে করবেন : আম খোসাসহ ৮ টুকরা করে কেটে কেচে নিন। হাঁড়িতে পানি ফুটে উঠলে আম দিয়ে ৩-৪ মিনিট সিদ্ধ করে নিন। রোদে ৪-৫ ঘণ্টা শুকিয়ে নিন। কড়াইতে সরিষার তেল গরম হলে চুলার তাপ কমিয়ে তেজপাতা, রসুনের ফোড়ন দিন। পরে সরিষা বাটা, চিনি, বিট লবণ, পাঁচ ফোরন, লবণ, সিরকা দিয়ে কষিয়ে নিন। শুকনো আম দিয়ে চুলায় তাপ বাড়িয়ে আরও ১০-১২ মিনিট রান্না করুন। এবার তাপ কমিয়ে সোডিয়াম বেনজুয়েট দিয়ে নেড়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল আমের ঝাল মিষ্টি টক আচার।

 

সূত্র: যুগান্তর