সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজনীতি

আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী নই’

নিউজ ডেস্ক১৯ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী নই’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে আমি কোনো প্রার্থী নই। দয়া করে কেউ এ ধরনের সংবাদ প্রচার করে আমাকে বিব্রত করবেন না।’

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের মধ্যমণি। তিনি যা বলবেন, তা-ই হবে। কিছু দিন যাবৎ বিভিন্ন পত্রপত্রিকায় দেখছি, আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হচ্ছি – এ ধরনের সংবাদ প্রকাশ করা হচ্ছে। কিন্তু এসব সংবাদের কোনো ভিত্তি নেই। আমি সাধারণ সম্পাদক পদে দাঁড়াচ্ছি না।’

সূত্র: রাইজিংবিডি