সিল্কসিটিনিউজ ডেস্ক:
কক্সবাজারে একটি হোটেল এনসিপির কেন্দ্রীয় কয়েকজন নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠকের যে খবর প্রকাশ হয়েছি, সেটি গুজব বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকালে এনসিপির নেতারা কক্সবাজারে পৌঁছান। এরপরই খবর ছড়িয়ে পড়ে সেখানের একটি হোটেলে পিটার হাসের সঙ্গে বৈঠকে বসেছেন তারা।

এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী নিউজ বলেন, এটা সম্পূর্ণ গুজব। আমরা ঘুরতে আসছিলাম। এখানে এসে আমরা চেক-ইন করে এমন একটা নিউজ দেখলাম। এটা সম্পূর্ণ গুজব। এরকম কিছুই না। আমরা ঘুরতে এসেছিলাম।
এদিকে পিটার হাসের সঙ্গে খবরটি ‘প্রোপাগাণ্ডা’ বলে জানিয়েছেন এনসিপি নেতা সারজিস আলম।
এদিকে কক্সবাজারে নির্বাচনবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় সাধারণ জনগণ ও বিএনপির নেতাকর্মীরা। আজ দুপুরে ইনানী সৈকতের বিলাসবহুল সী পার্ল হোটেলের গেটের সামনে এই বিক্ষোভ মিছিল করেন তারা।
বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, গত ১ বছর ধরে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তবে এই ষড়যন্ত্রকে বরদাশত করা হবে না। আমাদের লড়াই চলছে এবং আগামীতেও চলবে।









