সদ্য প্রকাশিত
বিচিত্র

আমরা কি এমন মানুষ হতে পারি না?

নিউজ ডেস্ক৭ জানুয়ারি ২০১৯১ মিনিট পড়া
আমরা কি এমন মানুষ হতে পারি না?

সিল্কমিটিনিউজ ডেস্ক:

বাড়ির গাছের বাড়তি আপেলগুলোই ব্যাগে ভরে বাড়ির সীমানায়া ঝুলিয়ে রাখা হয়েছে। সম্প্রতি অনলাইনে এমন একটি ছবি বেশ ভাইরাল হয়ে উঠেছে।

ছবিতে সুইডেনের একটি বাড়ির সীমানায় ঝুলিয়ে রাখা আপেলভর্তি বেশ কয়েকটি ব্যাগ দেখা যায়। আর এ ব্যাগগুলো বাড়ির মালিক রেখে দিয়েছিলেন কারো দরকার হলে যেন নিজেই নিয়ে যায়। ইউরোপের দেশগুলোতে এমন চর্চা নতুন নয়। তবে আমাদের দেশে এটাই বিরল ঘটনা।

সম্প্রতি অনলাইনে ছবিটি শেয়ার করেছেন ভ্রমণ বিলাসি ছদ্মনামের একজন অনলাইন ব্যবহারকারী। তিনি লিখেছেন-

‘সুইডেন-এ যখন গাছে অনেক আপেল হয় তখন তারা এটা অপচয় না করে ব্যাগে ভরে এভাবে ঘেরার গায়ে ঝুলিয়ে রাখে যাতে সাধারণ মানুষ বা যাদের কেনার সামর্থ নাই বা যাদের বাড়িতে আপেল গাছ নাই তারা খেতে পারে।
সত্যিই বিষয়টা অসাধারণ মানবিকতার পরিচয় বহন করে।
আমরা কি এমন হতে পারি না?
আমাদের মানসিকতা কি এমন হতে পারে না?’ সূূত্র: কালের  কণ্ঠ