অর্থ ও বাণিজ্য

আমদানি-রফতানি গতিশীল করতে বেনাপোলে দু’দেশের ব্যবসায়ী-কর্মকর্তাদের সভা

নিউজ ডেস্ক১৫ আগস্ট ২০১৮২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্যকে গতিশীল ও উভয় বন্দরে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের লক্ষ্যে দুই দেশের ব্যবসায়ী, ও প্রশাসনিক উচ্চপর্যায়ের কর্মকর্তাদের যৌথসভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বিকালে বেনাপোল সিএন্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন।

বন্দরে ভারতীয় ট্রাকবোঝাই পণ্যের নিরাপত্তা, বন্দরে সিসি ক্যামেরা স্থাপন, পণ্য চুরি, বন্দর থেকে পণ্য দ্রুত খালাস করার দাবি করে ভারতীয়দের পক্ষে বক্তব্য দেন অল ইন্ডিয়া মোটরস ওনারস অ্যাসোসিয়েশনের সভাপতি মহান্দার সিংহ, কলকাতা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি রাজু গোস্বামী, ফেডারেশন অব ট্রান্সপোর্ট ওনারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সজল ঘোষ, বনগাঁও মোটরস ওনারস অ্যাসোসিয়েশনের সভাপতি দিলিপ দাস, সীমান্ত পরিবহন মালিক সমিতির সভাপতি অশোক দেবনাথ, কলকাতা সিএন্ডএফ এজেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি খোকন পাল।

বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন বেনাপোল বন্দরের পরিচালক আমিনুর রহমান, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল, কাস্টমসের সহকারী কমিশনার উত্তম চাকমা, বেনাপোল পোর্ট থানার ওসি মাসুদ করিম, বিজিবির কোম্পানি কমান্ডার মনির হোসেন, ট্রাক মালিক সমিতির সভাপতি শামসুর রহমান, অ্যাসোসিয়েশনের সহসভাপতি নুরুজ্জামান, সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা ও বেনাপেল প্রেসক্লাবের সভাপতি মহসিন মিলন।

সভায় দু’দেশের সমন্বয়ে একটি শক্তিশালী কোর কমিটি গঠন, বন্দরে নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।