বিনোদন

আব্দুল্লাহ আল মামুনের জন্মদিবস উপলক্ষে একক বক্তৃতা

নিউজ ডেস্ক২৯ জুলাই ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক:

বহুমাত্রিক শিল্পস্রষ্টা আব্দুল্লাহ আল মামুনের ৭৪তম জন্মবার্ষিকী ছিলো গত ১৩ জুলাই। এ উপলক্ষে একক বক্তৃতা অনুষ্ঠান আয়োজন করেছে থিয়েটার (বেইলি রোড)।

 

শুক্রবার (২৯ জুলাই) বিকেল সাড়ে চারটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে একক বক্তৃতা রাখবেন গবেষক ও অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ। এর শিরোনাম ‘আব্দুল্লাহ আল মামুন কহেন দুঃসময়ের বচন’।

 

এদিকে একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় থাকছে থিয়েটারের নাটক ‘মেরাজ ফকিরের মা’। রচনা ও নির্দেশনায় আব্দুল্লাহ আল মামুন

সূত্র: বাংলা নিউজ