লাইফ স্টাইল

আবেগ সংযত রাখুন কর্কট, কাউকে প্রতিশ্রুতি দেবেন কন্যা

নিউজ ডেস্ক২১ জানুয়ারি ২০১৭৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা ৩ ও ৪। শুভ বার রবি ও বৃহস্পতি। শুভ রত্ন গার্নেট ও পোখরাজ।

 

প্রকৃতিগতভাবে আপনি বুদ্ধিমান ও উচ্চাভিলাষী। নেতৃত্বের গুণাবলি রয়েছে আপনার মধ্যে। সুন্দর পরিকল্পনা করতে পারেন। অন্যের ওপর নির্ভর না করে নিজের ধ্যান-ধারণা বাস্তবায়নেই আপনার ব্রতী হওয়া উচিত। বেশ বিরোধিতা ও শত্রুতার সম্মুখীন হবেন আপনি। তবে নিজস্ব প্রচেষ্টা ও দৃঢ়তাই আপনার জীবনে সাফল্য আনবে। জনপ্রিয়তা ও উচ্চ মর্যাদা লাভ আপনার জন্য কঠিন কিছু নয়।

 

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। আপনজনদের কেউ শত্রুতা করতে পারে। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। বৈবাহিক আলোচনায় কিছুটা অগ্রগতি হতে পারে। বিকেলের পরে পরিস্থিতি কিছুটা প্রতিকূল হয়ে উঠতে পারে।

 

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)

শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পাবে। শরীর কিছুটা অসুস্থ হতে পারে। কোনো ধরনের চুক্তি সম্পাদনের জন্য সন্ধ্যার পরে পরিস্থিতি অনুকূল থাকবে। যাত্রা ও বিনোদন শুভ।

 

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

সামগ্রিকভাবে দিনটি শুভ সম্ভাবনাময়। নিজের মনোভাব স্পষ্ট করে প্রকাশের চেষ্টা করুন। সৃজনশীল কাজে সুফল পেতে পারেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ সৃষ্টি হতে পারে। শত্রুদের তৎপরতা সম্পর্কে সতর্ক থাকুন।

 

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। পড়াশোনায় আনন্দ পাবেন। মন ভালো থাকবে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ সৃষ্টি হতে পারে।

 

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

গৃহে আত্মীয়সমাগম হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। পরিবেশের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রতিবেশীদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উৎসাহবোধ করবেন।

 

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

আর্থিক দিক ভালো যাবে। হাতছাড়া হয়ে যাওয়া কোনো সম্পদের দখল পেতে পারেন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পড়াশোনায় আনন্দ পাবেন। আজ কাউকে কোনো প্রতিশ্রুতি দিতে হতে পারে। চোখসংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে।

 

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

আত্মমর্যাদাবোধ বজায় রাখার চেষ্টা করুন। বিনয়ী আচরণ দিয়ে অন্যকে বিমুগ্ধ করতে পারবেন। শরীর ভালো থাকবে। মানসিক শান্তি বজায় থাকবে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। যাত্রা ও যোগাযোগ শুভ।

 

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে। শরীর খুব একটা ভালো যাবে না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে।

 

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

বন্ধুদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। ট্রেড ইউনিয়নকর্মীদের জন্য দিনটি শুভ।

 

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। সিনিয়রদের পরামর্শে উপকৃত হতে পারেন। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।

 

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

সামাজিক কাজকর্মে সম্পৃক্ত হতে পারেন। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পাবেন। জীবন ও জগৎ সম্পর্কে নতুন কোনো ধারণা পেতে পারেন। কোনো সৎ মানুষের পরামর্শে উপকৃত হতে পারেন।

 

মীন রাশি (১২ ফেব্রুয়ারি-২০ মার্চ)

সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখার চেষ্টা করুন। অন্যথায় সুনাম প্রশ্নবিদ্ধ হতে পারে। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না। যে চলে যেতে চায় তাকে যেতে দিন।

সূত্র: এনটিভি