শিক্ষা

আবারও বাড়ল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

নিউজ ডেস্ক১৮ ডিসেম্বর ২০২০১ মিনিট পড়া

করোনাভাইরাস মহামারীর কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ফের বাড়ানো হয়েছে।

কওমি মাদ্রাসা ছাড়া দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের এ তথ্য জানান।

করোনাভাইরাস সংক্রমণ রোধে গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি চলমান রয়েছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় কয়েক দফা ছুটি বাড়ায় সরকার। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ১৯ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা ছিল।

তবে করোনার বাস্তবতায় দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা অত্যন্ত ঝুঁকিতে পড়েছে।

 

সুত্রঃ যুগান্তর/ বিডি২৪

ট্যাগ: