সদ্য প্রকাশিত
শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন আ. লীগকে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল : প্রতিমন্ত্রী নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ
আন্তর্জাতিক

আফগানিস্তানে হামলায় আমিরাতের ৫ কূটনীতিক নিহত

নিউজ ডেস্ক১১ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
আফগানিস্তানে হামলায় আমিরাতের ৫ কূটনীতিক নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাত নিশ্চিত করেছে, আফগানিস্তানের কান্দাহারে সন্ত্রাসী হামলায় তাদের পাঁচ কূটনীতিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তাদের রাষ্ট্রদূত জুমা মোহাম্মদ আবদুল্লাহ আল কাব।
তবে মঙ্গলবারের এ হামলায় নিহতের মোট সংখ্যা ১১। আহত হন ১৭ জন। বুধবার সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যমগুলো পাঁচ কূটনীতিক নিহতের তথ্য নিশ্চিত করে জানিয়েছ, তাদের সম্মানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান কূটনীতিকদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম টুইটার বার্তায় লিখেছেন, ‘মানুষ হত্যার জন্য মানবিক, নৈতিক বা ধর্মীয় মূল্যবোধের কোনো বাছবিচার করা হয়নি।’
তালেবান জানিয়েছে, তারা এ হামলা চালায়নি। স্থানীয় অন্তর্কোন্দলের ফলাফল এ হামলা। তবে আফগানিস্তানে অধিকাংশ হামলার দায় স্বীকার থাকে তালেবান।
আফগানদের মানবিক সাহায্য দিতে বেশ কিছু প্রকল্প উদ্বোধনের জন্য কান্দাহারে গিয়েছিলেন আমিরাতের কূটনীতিকরা। আফগানদের জীবনমান উন্নয়নে কাজ করে থাকে সংযুক্ত আরব আমিরাত।
কান্দাহারের হামলা ছাড়া মঙ্গলবার আফগানিস্তানের রাজধানী কাবুলে পার্লামেন্টের কাছে দুটি আত্মঘাতী হামলায় নিহত হয় ৩০ জন এবং আহত হয় ৩০ জন। এ দুটি হামলার দায়ী স্বীকার করেছে তালেবান।
এ ছাড়া হেলমান্দ প্রদেশে পৃথক আরেক হামলায় নিহত হয় সাতজন। প্রদেশের রাজধানী লশকার গায়ে স্থানীয় গোয়েন্দাদের বাসভবনে এ হামলা চালানো হয়। এর দায়ও তালেবান স্বীকার করেছে।

সূত্র:রাইজিংবিডি