আইন আদালত

আপিল বিভাগে নিয়োগ পেলেন ৪ বিচারপতি

Silk City১২ আগস্ট ২০২৪১ মিনিট পড়া

 

সিল্কসিটি নিউজ ডেস্ক:

আপিল বিভাগে নিয়োগ পেয়েছেন চার বিচারপতি। রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার (১২ আগস্ট) রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।

তারা হলেন, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, মো. রেজাউল হক ও এস এম এমদাদুল হক। তারা মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শপথ নেবেন বলে জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান-এর ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে কর্মরত চার বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ থেকে সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারক নিয়োগদান করেছেন।

এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।