সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

আধা সংবিধান, আধা বিপ্লবী চেতনায় সরকার চলছে : রাশেদ খাঁন

নিউজ ডেস্ক২৭ অক্টোবর ২০২৪২ মিনিট পড়া
আধা সংবিধান, আধা বিপ্লবী চেতনায় সরকার চলছে : রাশেদ খাঁন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আধা সংবিধান, আধা বিপ্লবী চেতনায় সরকার চলছে বলে মন্তব্য করে গণ অধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেন, জনগণ ক্ষুধার্ত পেটে রাষ্ট্র সংস্কারের গল্প শুনতে চায় না। রবিবার (২৭ অক্টোবর) গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘স্বস্তির হাটের’ উদ্বোধনে এ কথা বলেন তিনি। পেশাজীবী অধিকার পরিষদের দপ্তর সম্পাদক রেজওয়ানের উদ্যোগে ‘স্বস্তির হাট’ চালু হয়েছে।

রাশেদ খাঁন বলেন, সরকার জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না।

দ্রব্যমূল্যের দাম আকাশছোঁয়া, মানুষের নাভিশ্বাস উঠা শুরু হয়েছে। সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ভাঙতে না পারলে সরকার ক্ষমতা ধরে রাখতে পারবে না।
গুরুতর আহদের চিকিৎসার জন্য কেনো বিদেশে নেওয়া হলো না এমন প্রশ্ন করে তিনি আরো বলেন, এখন পর্যন্ত শহীদের সঠিক তালিকা তৈরি হয়নি, শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এখনও মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন।

রাশেদ বলেন, ‘জনগণ ক্ষুধার্ত পেটে রাষ্ট্র সংস্কারের গল্প শুনতে চায় না। বাজারের সিন্ডিকেট ভাঙেন। রাস্তায় হাঁটেন মানুষের কথা শোনেন। আপনারা তো মানুষের কথা শুনছেন না।

রাজনৈতিক দলগুলোকে দূরে রেখে দেশ চালানো সম্ভব? আপনারা এখন রাষ্ট্রপতিকে সরাতে চান। কিন্তু সেটা তো শপথ নেওয়ার আগে দরকার ছিল। এখন রাষ্ট্রপতিকে সরতে হলে আপনারাও তো অবৈধ হয়ে যাবেন। কারণ যার হাতে শপথ নিয়েছেন, তিনি না থাকতে পারলে আপনারা কিভাবে থাকবেন? তখনই বলেছিলাম জাতীয় সরকার গঠন না করলে টিকতে পারবেন না। কথা শোনেন নাই।

এখন কেনো আপনাদের কথা দলগুলো শুনবে? আপনারা বিপ্লবী চেতনা ধারণ করেন না। করলে তো অন্তর্বর্তী সরকার গঠন না করে বিপ্লবী সরকার গঠন করতেন। এখন আধা সংবিধান, আধা বিপ্লবী চেতনায় সরকার চলছে।’

পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি জাফর মাহমুদ বলেন, ‘আমরা সারাদেশে স্বস্তির হাট চালু করব। এটাই আমাদের প্রতিবাদ। সরকার যা পারছে না, আমরা তা করে দেখাতে চাই। আমাদের এখানে বেগুন ৫৫ টাকা কেজি, করলা ৬০ টাকা, লাউ ৩৫ টাকা পিস, কাঁচামরিচ ১৪০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, আলু ৫৭ টাকা, পেঁয়াজ ১১০ টাকা, লেবু হালি ১৫ টাকা, ফুলকপি ২০ টাকা পিস, ঢেড়স ৫৬ টাকা কেজি, পটল ৬০ টাকা, পেঁপে ২০ টাকা কেজি।

‘স্বস্তির হাটের’ উদ্বোধন অনুষ্ঠানে সঞ্চালনা করেন পেশাজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ হোসেন। বক্তব্য দেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শহিদুল ইসলাম ফাহিম, গণনেতা ইলিয়াস মিয়া ও শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ প্রমুখ।

 

সূত্র: কালের কণ্ঠ