সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

আদাবরে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ গৃহবধূর

নিউজ ডেস্ক১৭ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
আদাবরে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ গৃহবধূর

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর শ্যামলীর আদাবরে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন এক গৃহবধূ। তার বয়স ২০ বছর। রবিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

অভিযোগকারী গৃহবধূ থাকেন শ্যামলীর আদাবরের একটি টিনশেড বাড়িতে। তার দাবি, রবিবার ভোর সাড়ে ৪টার দিকে ঘরের বাইরে গোসলখানায় যাওয়ার সময় অজ্ঞাত তিনজন জোরপূর্বক তাকে ধরে নিয়েছিল। তাদেরই একজন ধর্ষণ করে বাকি দু’জনসহ পালিয়ে যায়।

তবে ধর্ষকদের নাম বলতে পারেননি এই গৃহবধূ। যদিও তিনি অভিযুক্তদের দেখলে চিনতে পারবেন বলে দাবি করেছেন। গণমাধ্যমকে এ খবরের সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া।