সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

আদমদীঘিতে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রণোদনা নিলেন কৃষকরা

নিউজ ডেস্ক১৭ এপ্রিল ২০২০১ মিনিট পড়া
আদমদীঘিতে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রণোদনা নিলেন কৃষকরা

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘২০১৯-২০ অর্থবছরে খরিপ-১/২০২০-২১ মৌসুমে প্রণোদনা কর্মসূচী’র আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।  বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে ৬১০জন কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

দেশে করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সংক্ষিপ্ত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু।

অন্যানদের মধ্যে ছিলেন- আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী, এসএপিপিও সাইফুল ইসলাম, সংশ্লিষ্ট ব্লকের এসএএও মিজানুর রহমান, আব্দুল কুদ্দুস ও খাদেমুল মাসুদ প্রমুখ।

সামাজিক দূরত্ব বজায় রেখে এ বছর প্রণোদনা কর্মসূচী আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে ৫ কেজি ধান বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার এবং ১০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মধ্যে বিনামূল্যে ০.২০০ কেজি পেঁয়াজ বীজ ও ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

স/অ