বগুড়া

আদমদীঘিতে বেডো সমৃদ্ধির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক২৪ সেপ্টেম্বর ২০২৫১ মিনিট পড়া

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:


বাংলাদেশ তারুণ্যের উৎসব উপলক্ষে বগুড়ার আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রি কলেজে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

“জুলাই-২৪ এর স্বপ্ন বাস্তবায়নে তারুণ্যের ভূমিকা” শীর্ষক উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে কলেজের একাদশ শ্রেণির দুটি দল অংশ নেয়। প্রতিযোগিতায় পক্ষ দল চ্যাম্পিয়ন ও বিপক্ষ দল রানার্সআপ হয়। শ্রেষ্ঠ বক্তার পুরস্কার অর্জন করে পক্ষ দলের সদস্য মিনা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আশরাফ আলী এবং সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক সানজিদা হক। বিচারকের দায়িত্ব পালন করেন বাংলা বিভাগের প্রভাষক মাসুদ রানা, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ফিরোজা আক্তার ও বাংলা বিভাগের প্রভাষক সুলতান মাহমুদ।

বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও মেডেল তুলে দেন বেডো সমৃদ্ধি কর্মসূচির উপজেলা কর্মসূচি সমন্বয়কারী (ইউপিসি) তরিকুল ইসলাম, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শিবনাথ চন্দ্র পাল, স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমীন ও প্রভাষক ফারুক হোসেন।