সদ্য প্রকাশিত
ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ দুই হাজার ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা জামায়াত নেত্রী মরিয়মের ইন্তেকালে রাজশাহী মহানগর জামায়াতের শোক ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী পদ্মা ব্যারেজ হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনৈতিক সুরক্ষার মহাপ্রাচীর আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৬৫ নারী পকেটমার সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

আদমদীঘিতে ছুরিকাঘাতে কিশোর গুরুতর আহত

নিউজ ডেস্ক২৮ জানুয়ারি ২০২২২ মিনিট পড়া
আদমদীঘিতে ছুরিকাঘাতে কিশোর গুরুতর আহত

আদমদীঘি প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে পথরোধ করে এক কিশোরকে ছুরিকাঘাত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টায় উপজেলার ছাতিয়ানগ্রাম রেলগেট সংলগ্ন রাস্তায় এ ঘটনাটি ঘটে। পরে তাকে আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেন স্থানীয়রা।

ছুরিকাঘাতে আহত কিশোরের নাম রাব্বী হোসেন (১৬)। সে উপজেলার নিমাইদীঘি গ্রামের ইতালি প্রবাসী মামুনুর রশিদের ছেলে। শুক্রবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

আহত রাব্বীর মা নাসরিন বেগম অভিযোগ করে বলেন, উপজেলার ছাতিয়াগ্রামের আশরাফুলের ছেলে রাফি তার দলবল নিয়ে গত মঙ্গলবারে নিমাইদীঘি গ্রামের দীঘিরপাড় এলাকায় এসে রনি ও আকাশসহ বেশ কয়েকজনের কাছে চাঁদা দাবি করে। এ ঘটনায় একপর্যায়ে গ্রামবাসী রাফিকে মারপিট করে। সেই শত্রুতার জেরে বৃহস্পতিবার দুপুরে ওই গ্রামের রাব্বী রেলগেট এলাকায় পৌঁছলে পথরোধ করে তাকে হত্যার উদ্দেশ্যে মাথার বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়।

তিনি আরো অভিযোগ করেন, এই ঘটনায় আশরাফুল তার ছেলে রাফিকে সহযোগিতা করেন এবং নিমাইদীঘি গ্রামের বেশ কয়েকজনকে হুমকি-ধামকি দিয়ে আসছেন।

এদিকে অভিযুক্ত রাফির মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) রকিব হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মামলা দায়ের হলে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জি/আর