সদ্য প্রকাশিত
তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক
রাজনীতি

আত্রাইয়ে ওমর ফারুক সুমনের গণসংযোগ

নিউজ ডেস্ক২৯ সেপ্টেম্বর ২০১৮২ মিনিট পড়া
আত্রাইয়ে ওমর ফারুক সুমনের গণসংযোগ

আত্রাই প্রতিনিধি:
নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ওমর ফারুক সুমন নওগাঁর আত্রাইয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে গণসংযোগ, মতবিনিময় ও পথসভা করেছেন। এসময় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্যক্রম ও সরকারের নানামুখী সফলতা সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন তিনি।

শনিবার বিকালে উপজেলার রসুলপুর বটতলা থেকে প্রায় মোটরসাইকেল ও পিকআপ নিয়ে আত্রাই-রাণীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ গুরুত্বপূর্ণ স্থানের হাট-বাজারে জনসাধারণের সাথে মতবিনিময় করেন। এ সময় কয়েক হাজার নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নিয়ে স্থানীয়দের শুভেচ্ছা জানিয়ে এ্যাডভোকেট ওমর ফারুক সুমন বলেন, আসুন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।
শাসক নয়, সেবক হওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরো বলেন, আত্রাই-রাণীনগরবাসী সাথে থাকলে, তাদের সহযোগিতা থাকলে প্রথমেই এই এলাকাকে দুর্নীতিমুক্ত ঘোষণা করব ইনশাল্লাহ। নওগাঁ জেলায় আত্রাই-রাণীনগর এলাকায় ব্রিটিশ সময় থেকে সর্বোচ্চ শিক্ষিত মানুষের বসবাস। কিন্ত আজ অনিয়ম ও দুর্নীতি আমাদের মুখে কালিমা লেপন করেছে। আসুন সময় এসেছে এ কালিমা মুছে ফেলি।

এছাড়াও তিনি ভোটারদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আ’লীগ সরকারের উন্নয়নের তালিকা ও ব্যক্তিগত পরিচিতি সম্বলিত লিফলেট বিতরণ করেন। এসময় দুই উপজেলার ১৬টি ইউনিয়নের আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স/শা