সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

আত্রাইয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক২২ আগস্ট ২০২২১ মিনিট পড়া
আত্রাইয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নওগাঁ প্রতিনিধি :

নওগাঁয়  আত্রাইয়ে  মাদক বিরোধী অভিযান চালিয়ে  ১৩৫ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ ।   রবিবার (২১আগস্ট ) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চকশিমুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয় ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর  নাম মো. মমিরুল ইসলাম মন্টু (৫০) । সে আত্রাই  উপজেলার চকশিমুলিয়া গ্রামের মৃত মো.  ইসমাইল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায় , উপজেলার চকশিমুলিয়া এলাকায় এসআই মো. মোশারফ হোসেনের নেতৃত্বে রবিবার রাত ১০টার দিকে অভিযান চালায়ে তাঁকে আটক করা হয় ।  এ সময় তাঁর কাছ থেকে ১৩৫ পিচ ইয়াবা  উদ্ধার  করা হয় ।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা  করা হয়েছে। এবং সোমবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে পাঠানো  হয়েছে।

জি/এইচ