সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
জাতীয়

আটকের ৬ ঘণ্টা পর ছাড়া পেলেন বিএনপি নেতা নোমান

নিউজ ডেস্ক৬ মে ২০১৮১ মিনিট পড়া
আটকের ৬ ঘণ্টা পর ছাড়া পেলেন বিএনপি নেতা নোমান

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গাজীপুরের টঙ্গীর আরিচপুর থেকে ধরে নেয়া বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে ছেড়ে দেয়া হয়েছে। রোববার রাত পৌনে ১০টায় তাকে ছেড়ে দেয়া হয় বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপারের বিশেষ শাখার পরিদর্শক মো. মমিনুল ইসলাম।

তিনি জানান, নোমানকে আটক করা হয়নি। নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছিল। রাত পৌনে ১০টায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। এর আগে রোববার বিকালে গাজীপুর সিটি কর্পোরেশনে বিএনপির মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকারের এক সংবাদ সম্মেলন থেকে বের হওয়ার পর পুলিশ নোমানকে ধরে নিয়ে যায় বলে জানিয়েছিলেন তার ব্যক্তিগত গাড়িচালক জাহাঙ্গীর।

সাবেক মন্ত্রী নোমানকে আটকের বিষয়ে টঙ্গী থানার দায়িত্বরত কর্মকর্তা এএসআই তানিয়া আক্তার বলেন, নোমানসহ ১৩ জনকে থানায় আনা হয়েছে। তাদের মধ্যে সাব্বির হোসেন, শহীদুল ইসলাম ও আজাদ হোসেন নাম জানালেও বাকিদের বিষয়ে কোনো তথ্য দেননি তিনি।

একই দিন বিকালে হাসান উদ্দিন সরকারের বাড়ি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাড়ির ভেতর বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা রাত প্রায় ৯টা পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় ছিলেন।